ফখরুল-মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ মার্চ

ফখরুল-মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ মার্চ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। পল্টন থানার নাশকতার মামলার অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান নতুন এ দিন ধার্য করেন। অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বুধবার মির্জা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

পল্টন থানার নাশকতার মামলার অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান নতুন এ দিন ধার্য করেন।

অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বুধবার মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন।

জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos