সৌদির দুটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির দুটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তাদের দাবি, সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চলানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লোহিত সাগর দিয়ে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তাদের দাবি, সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক

ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চলানো হয়েছে। তবে এ বিষয়ে

এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লোহিত সাগর দিয়ে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী

জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি। তিনি

বলেন, ‘সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় এনসেলা ও লাইলিয়া নামের

দুটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচলবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম

ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি

জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তারা জাহাজের ক্রুদের

হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

হুতি বিদ্রোহীরা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হবে না।

সতর্কতা দিয়ে হুতিরা ওই সময় বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব

দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।

সৌদির বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের

ঘোষণা দিয়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র

অবিলম্বে এই অবরোধ কার্যকরের ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে

এই তথ্য জানা গেছে।

সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ

নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো। এই বিবৃতি জারির পর থেকেই

অবরোধ কার্যকর হবে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চালানো অন্যায় ও

নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর

ওপর সর্বাত্মক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ

নিয়েছে বলে হুতিরা দাবি করেছে।

এর আগে হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা

চালিয়েছে—এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos