মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট

মোমিনুল ইসলাম, মেহেরপুর থেকে। ৩০ অক্টোবর সকাল ৯ টা থেমে মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট চলছে। ট্রাক মালিক ফকির মহাম্মদের উপর হামলার প্রতিবাদে জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ফলে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল রুটে বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল ৭টার দিকে বাসস্ট্যান্ডের প্রধান সড়কে টায়ার

মোমিনুল ইসলাম, মেহেরপুর থেকে।
৩০ অক্টোবর সকাল ৯ টা থেমে মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট চলছে। ট্রাক মালিক ফকির মহাম্মদের উপর হামলার প্রতিবাদে জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ফলে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল রুটে বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল ৭টার দিকে বাসস্ট্যান্ডের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিােভ করেছে বাস ও ট্রাক শ্রমিকরা।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ফকির মহাম্মদের ওপর গাংনী হাসপাতাল বাজারে আওয়ামী লীগের কিছু লোকজন হামলা চালায়। তাকে গুরুতর অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos