প্রধানমন্ত্রী এত দুর্নীতি করেছেন যে মতা ছাড়তে ভয় পাচ্ছেন : অধ্য সোহরাব উদ্দিন

রাজ্জাক মন্ডল, কুষ্টিয়া থেকে। প্রধানমন্ত্রী এত দুর্নীতি করেছেন যে এখন মতা ছাড়তে ভয় পাচ্ছেন। কোনো অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি যেসব দুর্নীতি করেছেন বিএনপি মতায় গেলে তার বিচার করা হবে। ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গত ২৯ অক্টোবর কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সংপ্তি সমাবেশে এসব কথা

রাজ্জাক মন্ডল, কুষ্টিয়া থেকে।
প্রধানমন্ত্রী এত দুর্নীতি করেছেন যে এখন মতা ছাড়তে ভয় পাচ্ছেন। কোনো অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি যেসব দুর্নীতি করেছেন বিএনপি মতায় গেলে তার বিচার করা হবে। ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গত ২৯ অক্টোবর কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সংপ্তি সমাবেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন। তিনি বলেন আওয়ামীলীগ তাদের স্বার্থ রা করতে সংবিধান পরিবর্তন করে নির্দলীয় তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। জনগণ তা মেনে নেয়নি। বিএনপি সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে তত্তাবধায়ক সরকার ফিরিয়ে এনে দেশে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সচেষ্ট থাকবে। সরকার পদ্মা সেতা, কুইক রেন্টাল, হলমার্ক ও গার্মেন্টস খাতের দুর্নীতি ঢাকতে মতায় থেকে নির্বাচন দিতে চাই। দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ ও সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুকসহ ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos