আপীল করেছেন সাকা চৌধুরী

গুডনিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী খালাস চেয়ে আপিল দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। ১ হাজার ৩শ’ ২৩ পৃষ্ঠার ডকুমেন্টসহ এ মামলায় আপিল করা হয়েছে।

গুডনিউজ ডেস্ক:

Saka chow

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী খালাস চেয়ে আপিল দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। ১ হাজার ৩শ’ ২৩ পৃষ্ঠার ডকুমেন্টসহ এ মামলায় আপিল করা হয়েছে।
উল্লেখ, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে পহেলা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ ফাঁসির আদেশ দেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩ শতাধিক ব্যক্তিকে হত্যা, ৫ নারী ধর্ষণে সহযোগিতা, ৬টির বেশি গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৩ (২) (এ), ৩ (২) (সি), ৩ (২) (জি) ও ৩ (২) (এইচ) ধারায় এ অভিযোগ গঠন করে প্রসিকিউশন। মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের সাক্ষীর সংখ্যা ছিল ৪১। এর মধ্যে জব্দ তালিকার সাক্ষী ৪ জন। তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলামকে দেয়া ৪ সাক্ষীর জবানবন্দি তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সালাহউদ্দিন কাদের চেীধুরীর বিরুদ্ধে ২৩টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়। প্রমাণিত হয়নি ৮টি অভিযোগ, সাক্ষী পাওয়া যায়নি ৬টির।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos