মেহেরপুরের রাজনগরে হরতালকারীদের সড়ক অবরোধের চেষ্টা ॥ পুলিশের বাধা ॥ একটি ককটেল উদ্ধার

মোমিনুল ইসলাম, মেহেরপুর থেকে। ২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার, সকাল সাড়ে ছয়টার দিকে টায়ার জ্বালিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে মেহেরপুর সদর উপজেলার রাজনগর নামক স্থানে হরতালের সমর্থনে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। সেখানে একটি ট্রাক ভাংচুর করেছে হরতালকারীরা। এসময় মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দিলে

মোমিনুল ইসলাম, মেহেরপুর থেকে।
২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার, সকাল সাড়ে ছয়টার দিকে টায়ার জ্বালিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে মেহেরপুর সদর উপজেলার রাজনগর নামক স্থানে হরতালের সমর্থনে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। সেখানে একটি ট্রাক ভাংচুর করেছে হরতালকারীরা। এসময় মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দিলে স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা। পরে ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত একটি ককটেল উদ্ধার করে পুলিশ। ওসি রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুলিশের তৎপরতায় তারা সড়ক অবরোধ করতে পারেনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos