সরকার নিজে সংলাপের নাটক করে দায় চাপাতে চায় বিএনপির ওপর: ফখরুল

পোর্টাল বাংলাদেশ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংলাপের নাটক তৈরি করে এর দায় বিএনপির ওপর চাপাতে চায়। তবে বিএনপি সমস্যার সমাধানে সংলাপের ব্যাপারে শুধু আশাবাদীই নয়, বিশ্বাস করে। তিনি বলেন, চলমান হরতাল কর্মসূচি শেষ হওয়ার আগে সংলাপে যাওয়ার সুযোগ নেই। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয়

Fokru
পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংলাপের নাটক তৈরি করে এর দায় বিএনপির ওপর চাপাতে চায়। তবে বিএনপি সমস্যার সমাধানে সংলাপের ব্যাপারে শুধু আশাবাদীই নয়, বিশ্বাস করে। তিনি বলেন, চলমান হরতাল কর্মসূচি শেষ হওয়ার আগে সংলাপে যাওয়ার সুযোগ নেই।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে শান্তিপূর্ণ মিছিলে গুলি বন্ধ করুন। অন্যথায় জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি চরম পরিণতিতে পৌঁছাবে। বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিলে গুলি করা কোনো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন শক্ত হাতে বিরোধী দলকে দমন করা হবে। মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেছেন বিরোধী দলকে শায়েস্তা করা হবে। এটা সহিংসতার ভাষা। তারা শক্তি দিয়ে, বন্দুক দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়। কিন্তু এটা আর সম্ভব হবে না। তিনি আরো বলেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। এই অভ্যুত্থান মোকাবেলার শক্তি সরকারের নেই। বলেও তিনি জানান বিএনপি বরাবরের মতো এখনো সংলাপে প্রস্তুত ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos