জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত সোমবার রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ঘটনাটি নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গাজী নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে নিজের

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের একটি

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত সোমবার রাতে ওই

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কক্ষে এক

তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

ঘটনাটি নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গাজী নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে নিজের

অবস্থান ব্যাখ্যা করেন। ওই পোস্টে নজরুল উল্লেখ করেন, ‘মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী

মরিয়ম বেগম।’

চলতি বছরের ১৭ জুন তারা পারিবারিকভাবে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেন নজরুল। এই এমপি

বলেন, ‘দ্বিতীয় স্ত্রীর পিতা মাছুম বিল্লাহ সঙ্গে তার মামা ওবায়দুল্লাহ পূর্বশক্রতা

ও পারিবারিক বিরোধের জের ধরেই তিনি এই ষড়যন্ত্রের শিকার।’

যারা ঘটনাটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার

আহ্বান জানান তিনি।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমানও বলেন, ‘ভিডিওতে

যে নারীকে দেখা গেছে তিনি এমপির দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীর সঙ্গে আমরা কথা

বলে জেনেছি। পারিবারিকভাবে তাদের আগেই বিয়ে হয়েছে। তবে বয়সের কারণে বিষয়টি গোপন

ছিল। বিয়ের পর থেকে পারিবারিকভাবে তারা জীবনযাপন করে।’

আজিজুর রহমান বলেন, ‘তারা যেখানে ছিলেন, সেইখান থেকে সিসিক্যামেরা ফুটেজ কীভাবে

বাইরে এলো সে বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।’

মরিয়মের বায়োডাটায় বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত: মরিয়মের বায়োডাটায় দেখা গেছে,

দাবিকৃত বিয়ের পাঁচ দিন পরও ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।

বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন তারিখে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্বাক্ষর

রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে ‘জোর সুপারিশ করছি’। অথচ

গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম খাতুনের সঙ্গে তার

বিয়ে সম্পন্ন হয়। ফলে বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা বায়োডাটায় মরিয়মের

বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ১৭ জুন

পারিবারিকভাবে আমার প্রথম স্ত্রীসহ সবার সম্মতিতে বিয়ে হয়েছে। আমার দ্বিতীয় স্ত্রীর

নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার, তার বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি সাতক্ষীরার

গাবুরা ইউনিয়নে। বর্তমানে ঢাকায় থাকেন।’

তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ নেবে জামায়াত:

জামায়াত নেতা ও এমপি গাজী নজরুল ইসলামের এ ভিডিও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

জামায়াতের বিবৃতিতে বলা হয়- গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক

যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া

বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয়, ‘অতিসম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল

ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয়

স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ

জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

প্রসঙ্গত, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে

পড়েছে। ২০ জুলাই রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকে। একটি কক্ষে

এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা

যায়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos