আফগানিস্তানে বন্যায় ২৩ জনের মৃত্যু

আফগানিস্তানে বন্যায় ২৩ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয়। মঙ্গলবারও (২১ জুলাই) উদ্ধারকারীরা কাদামাটি ও বড় বড় পাথরের নিচে আটকে পড়া মানুষ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছিলেন। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের

মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয়।

মঙ্গলবারও (২১ জুলাই) উদ্ধারকারীরা কাদামাটি ও বড় বড় পাথরের নিচে আটকে পড়া মানুষ

উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছিলেন। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের

প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। নুরিস্তানের রাজধানী পারুন শহরে স্থানীয়

বাসিন্দাদের কাঠের খুঁটি ও খালি হাতে নিখোঁজদের খোঁজ করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ওষুধ বিক্রেতা ফরিদ গুল জাহির বলেন, ‘জীবনে এত ভয়াবহ বন্যা তিনি

আগে দেখেননি। তার ভাষায়, ঘটনাটি ভূমিকম্পের মতো মনে হচ্ছিল। চারদিকে মানুষ ও

শিশুদের চিৎকার শোনা যাচ্ছিল। পাহাড়ে উঠে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতে গিয়ে

তিনি আহত হন।’

বন্যার কারণে পারুন শহরের বহু দোকানপাট কাদার নিচে চাপা পড়েছে। পাহাড় থেকে নেমে

আসা বিশাল পাথর ভবনে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ধ্বংসস্তূপ সরাতে একটি

বুলডোজার ব্যবহার করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের তথ্যানুযায়ী, পারুনের মেয়রসহ কয়েকজন সরকারি

কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় স্পোগমাই হোটেলের ব্যবস্থাপক জাকিরুল্লাহ জাকি বলেন, ‘এটি যেন ঈশ্বরের

পক্ষ থেকে নেমে আসা এক ভয়াবহ বিপর্যয়।’ তিনি জানান, আশপাশের প্রায় সব হোটেল,

বাজার ও দোকানপাট ধ্বংস হয়ে গেছে। তবে তাদের হোটেলটি টিকে থাকলেও তার নিখোঁজ ছোট

ভাইকে পরে উদ্ধার করা হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos