হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার টাকা

হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার টাকা

২০২৭ সালের হজের ব্যয় ও আনুষঙ্গিক প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নতুন এই হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বাড়তি সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ

২০২৭ সালের হজের ব্যয় ও আনুষঙ্গিক প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

(কায়কোবাদ) নতুন এই হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের

সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বাড়তি সুযোগ-সুবিধা সম্বলিত

উন্নত প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে

বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যারা পবিত্র হজ পালন করতে চান, তাদের জন্য সাধারণ

প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য প্রদানকালে মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর

আওতায় হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরিফ থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে

থাকার সুবিধা পাবেন এবং মদিনায় তাদের আবাসন হবে মারকাজিয়া এলাকায়। এই প্যাকেজে

মিনায় জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩

অনুযায়ী খাদ্য ও মোয়াল্লেম সেবা নিশ্চিত করা হবে। হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানের

সময়সীমা সাধারণত ৩৫ থেকে ৪০ দিন হবে। প্রয়োজনে অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে

কক্ষের মানোন্নয়ন বা স্বল্পমেয়াদি প্যাকেজ গ্রহণের পথও উন্মুক্ত থাকবে। অন্যদিকে ৫

লাখ ৫ হাজার ৬৪৮ টাকা মূল্যের সাশ্রয়ী বা দ্বিতীয় প্যাকেজটিতে মক্কায় হারাম শরিফ

থেকে ২ থেকে ৩ কিলোমিটার দূরত্বে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে

আবাসনের ব্যবস্থা রাখা হবে। হোটেলের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের

নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে এবং মিনায় জোন-৫ এলাকায় তাঁবু বরাদ্দ

থাকবে।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নীতিমালা ঘোষণা করেছে

মন্ত্রণালয়। বেসরকারি সাধারণ প্যাকেজের অধীনে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন

কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে হাজিদের থাকার

ব্যবস্থা করতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকার নিয়ম রাখা হয়েছে এবং দূরত্ব

বিবেচনায় বাসের ব্যবস্থা করা বাধ্যতামূলক। তালিকাভুক্ত এজেন্সিগুলো সরকারি সাধারণ

প্যাকেজের চেয়ে কম সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না, তবে তারা চাইলে

পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ পরিচালনা করতে পারবে।

বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাশ্রয়ী ও মানবিক হজ ব্যবস্থাপনা

নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। তিনি জানান,

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার

৮৩০ টাকা কমানো হয়েছে। ফলে এবার বিমানভাড়া নির্ধারিত হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা, যা

২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা এবং তার আগে ২০২৩ সালে ছিল প্রায় ২ লাখ

টাকা। সাশ্রয়ী ও সহজলভ্য হজ সেবা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos