সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এডিএনওসি জানায়, ইতালির এনি, ফ্রান্সের টোটালএনার্জিস এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের যৌথ অংশগ্রহণে সমুদ্র উপকূলীয় ‘উম্ম শাইফ গ্যাস
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুধাবি
ন্যাশনাল ওয়েল কোম্পানি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত
উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এডিএনওসি জানায়, ইতালির এনি, ফ্রান্সের টোটালএনার্জিস এবং চায়না ন্যাশনাল
পেট্রোলিয়াম কর্পোরেশনের যৌথ অংশগ্রহণে সমুদ্র উপকূলীয় ‘উম্ম শাইফ গ্যাস ক্যাপ’
উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের এই চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত
হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, ২০৩০ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬০০
মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি গ্যাস এবং সংশ্লিষ্ট অন্যান্য গ্যাসজাত তরল
পদার্থ উৎপাদন করা সম্ভব হবে।
ইউএইর শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘দেশের বিপুল গ্যাস সম্পদকে অধিকতর
কাজে লাগাতে এডিএনওসি তার সমন্বিত গ্যাস কৌশল দ্রুত এগিয়ে নিচ্ছে|’
তিনি আরও জানান, বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায়
এই অর্থায়ন সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করার
ক্ষমতা আরও বাড়াবে। উল্লেখ্য, সুলতান আহমেদ আল জাবের এডিএনওসি গ্রুপের প্রধান
নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইরানের হামলা ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার
কারণে উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো তেল-গ্যাস উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যে
চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার মাঝেই এই বিশাল অর্থনৈতিক লগ্নির ঘোষণা এল।











