দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজারের সূচক

দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজারের সূচক

টানা কয়েক দিনের ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজার বর্তমানে দুই বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ উভয়ই দীর্ঘ সময়ের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় দাঁড়িয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিকতার বজায় রেখে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের

টানা কয়েক দিনের ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজার বর্তমানে দুই বছরের মধ্যে

সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই)

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক এবং

লেনদেনের পরিমাণ উভয়ই দীর্ঘ সময়ের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় দাঁড়িয়েছে।

গত কয়েক দিনের ধারাবাহিকতার বজায় রেখে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার

ও ইউনিটের দাম বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৩টি

সিকিউরিটিজের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, বিপরীতে ১৩৭টির দাম কমেছে এবং ৫৭টি

প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দাম বাড়ার তালিকায় অধিকাংশ প্রতিষ্ঠান থাকায় এদিন

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫

হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই অবস্থান গত দুই বছর চার মাসের মধ্যে

সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২৪ সালের ২১ মার্চ সূচকটি ৫ হাজার ৯৪২

পয়েন্টে অবস্থান নিয়েছিল।

মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও ছিল উল্লেখযোগ্য। মঙ্গলবার বাজারটিতে ১

হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা সোমবারের তুলনায় ২৩২

কোটি ১৪ লাখ টাকা বেশি। গত সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা। এর

আগে গত রোববার লেনদেনের পরিমাণ ১ হাজার ৬৬৯ কোটি টাকা ছাড়িয়েছিল, যা ২০২৪ সালের ১১

আগস্টের পর সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছিল। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক এদিন ১০

পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট

বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে উন্নীত হয়েছে।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন ইতিবাচক প্রবণতা

লক্ষ্য করা গেছে। বাজারটিতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দাম

বেড়েছে এবং ৮৯টির দর কমেছে। বাকি ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিন শেষে

অপরিবর্তিত ছিল।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos