বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শক্তিশালী এই আক্রমণের ফলে নৌবহরটির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আইআরজিসির দেওয়া একটি বিবৃতি থেকে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই নৌঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এছাড়া এই অভিযানে নৌবহরের একটি
বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শক্তিশালী এই
আক্রমণের ফলে নৌবহরটির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আইআরজিসির দেওয়া একটি বিবৃতি থেকে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই নৌঘাঁটির
জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের
সূত্রপাত হয়। এছাড়া এই অভিযানে নৌবহরের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
রাডার, এয়ার কন্ট্রোল রাডার এবং সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা সম্পূর্ণ
ধ্বংস হয়ে গেছে। একই সাথে ড্রোন বা মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও তদারকি
কেন্দ্রটিও এই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
ঘটনার বিষয়ে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, এটি একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ এবং এই
অভিযান অব্যাহত থাকবে।
তবে ইরানের পক্ষ থেকে আসা এই দাবির সত্যতা এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব
হয়নি। এই নজিরবিহীন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা
বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া
যায়নি।











