জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালেও বিশ্বের ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসামুক্ত প্রবেশের সুযোগ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন অঞ্চলের বাইরে অবস্থিত এই দেশগুলোর নাগরিকরা পর্যটন, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে কোনো প্রকার ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারবেন। তবে জার্মানি ঘোষিত এই তালিকায় বাংলাদেশের নাম নেই, যার ফলে
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালেও বিশ্বের ৬২টি দেশের নাগরিকদের জন্য
স্বল্পমেয়াদী ভিসামুক্ত প্রবেশের সুযোগ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয়
ইউনিয়ন এবং শেনজেন অঞ্চলের বাইরে অবস্থিত এই দেশগুলোর নাগরিকরা পর্যটন, ব্যবসা
কিংবা ব্যক্তিগত প্রয়োজনে কোনো প্রকার ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত
জার্মানিতে অবস্থান করতে পারবেন। তবে জার্মানি ঘোষিত এই তালিকায় বাংলাদেশের নাম
নেই, যার ফলে বাংলাদেশি পাসপোর্টধারীদের দেশটিতে ভ্রমণের জন্য পূর্বের ন্যায়
নির্ধারিত ভিসা সংগ্রহ করতে হবে।
জার্মান পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্যানুযায়ী, তালিকায় স্থান পাওয়া দেশগুলোর
নাগরিকরা ১৮০ দিনের একটি নির্দিষ্ট চক্রে অনধিক ৯০ দিন জার্মানিতে থাকার অনুমতি
পাবেন। এই সুবিধার আওতায় তাঁরা ব্যবসায়িক সভা কিংবা স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ
পেলেও কোনো ধরণের নিয়মিত কর্মসংস্থান বা চাকরিতে যোগদান করতে পারবেন না। জার্মানির
অন্যতম প্রধান বাণিজ্যিক ও কৌশলগত সহযোগী রাষ্ট্রসমূহ যেমন—মার্কিন যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং ইসরায়েল
এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলাম্বিয়া, মেক্সিকো, হংকং, সিঙ্গাপুর,
মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরাও এই বিশেষ সুবিধা লাভ করবেন। তালিকায়
আরও রয়েছে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, ইউক্রেন এবং ভ্যাটিকান সিটির
মতো দেশগুলো। মূলত জার্মানির সাথে বিশেষ কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতেই এই ৬২টি
দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার প্রদান করা হয়েছে।











