দেশের বাজারে স্বর্ণ ও রুপার দরপতন

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দরপতন

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স

অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ দুই হাজার

২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে

বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য

পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত

নেওয়া হয়। স্বর্ণের মূল্য হ্রাসের পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে

সংগঠনটি।

সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে উন্নত মানের বা ২২

ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১

হাজার ৯৬৬ টাকা। গতকাল পর্যন্ত এই মানের স্বর্ণের বাজারমূল্য ছিল ২ লাখ ২৪ হাজার

১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২

লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ৭৫

টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় কেনা যাবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের

এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি

ভরি রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন

পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos