নীরবেই ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। নিজের অবসরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও বিষয়টি প্রকাশ্যে এনেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ নামক একটি অনুষ্ঠানে হোল্ডারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এই তথ্য জানান তিনি। তবে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা
নীরবেই ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার
জেসন হোল্ডার। নিজের অবসরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও বিষয়টি
প্রকাশ্যে এনেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’
নামক একটি অনুষ্ঠানে হোল্ডারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এই তথ্য জানান তিনি। তবে
৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা এই অলরাউন্ডার জাতীয় দলের
হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান।
হোল্ডারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোচ ড্যারেন স্যামি স্পষ্ট করে জানিয়েছেন, ওয়ানডে
থেকে অবসর নিলেও হোল্ডার এখনো ক্যারিবীয়দের টেস্ট দলের পরিকল্পনায় রয়েছেন। যেহেতু
তিনি নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তাই তাকে কখন জাতীয় দলে পাওয়া যাবে
এবং কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। তবে হোল্ডার কোচকে
নিশ্চিত করেছেন যে, টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত খেলার পাশাপাশি তিনি টেস্ট
ক্রিকেটও চালিয়ে যেতে চান।
জেসন হোল্ডার তার ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালের জুলাই
মাসে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। সেই ম্যাচে হারের মধ্য দিয়েই
ওয়েস্ট ইন্ডিজের ২০২৩ সালের মূল বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এরপর আর
এই ফরম্যাটে মাঠে নামেননি তিনি এবং একপর্যায়ে গোপনেই ওয়ানডে ক্রিকেটকে বিদায়
জানান। এছাড়া ২০২৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর লাল বলের
ক্রিকেটেও তাকে আর দেখা যায়নি, বরং এই সময়ে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই বেশি
ব্যস্ত ছিলেন।
দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে ১৩৮টি ম্যাচ খেলে ১৫৯টি উইকেট শিকার করেছেন হোল্ডার,
যেখানে দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার। পাশাপাশি ব্যাট হাতে ১২টি
অর্ধশতকের সাহায্যে ২২৩৭ রান করেছেন তিনি। খেলোয়াড় হিসেবে সাফল্যের পাশাপাশি
অধিনায়ক হিসেবেও দীর্ঘ সময় ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে
২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপসহ ক্যারিবীয়রা মোট ৮৬টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে
২৪টিতে জয় এবং ৫৪টিতে হার দেখেছে দলটি। এছাড়া দুটি ম্যাচ টাই এবং ছয়টি ম্যাচ
পরিত্যক্ত হয়েছিল।











