ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, “ব্যারিস্টার

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভাষা আন্দোলনের অকুতোভয়

সৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী

আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক

সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন,

“ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ,

সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা,

প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে

দায়িত্ব পালন করেছেন।” প্রবীণ এই রাজনীতিবিদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে

আসীন থাকাকালীন তাঁর নিষ্ঠা ও প্রজ্ঞার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,

“গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক

রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর

শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন যে, জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি

জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের সুরক্ষায় অবিচল ছিলেন। “তিনি দলের দীর্ঘ সংগ্রাম,

প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই, কোনো পরিস্থিতিতেই আদর্শচ্যুত হননি। রাজনৈতিক

দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দলীয়

জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।” বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী

আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্র,

ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবিস্মরণীয় অবদান

বিএনপির ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক

অভিযাত্রায়ও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে দেশ এক অভিজ্ঞ

দেশপ্রেমিককে হারাল, যা পূরণ হবার নয়। তাঁর সততা ও কর্মময় জীবন আগামী দিনের

রাজনীতিকদের জন্য পাথেয় হয়ে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী মহান

সৃষ্টিকর্তার নিকট মরহুমের জান্নাত নসিবের প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও

অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos