আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ফুটবলের জাদুকর লিওনেল মেসির পারফরম্যান্সের কারণে নয়, বরং রাজনৈতিক ও আদর্শগত কারণেই তিনি ল্যাটিন আমেরিকার এই দেশটিকে সমর্থন করছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি কৌতুক অভিনেতা বেন বারুচ সঞ্চালিত ‘দ্য মোজো পডকাস্ট’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে নেতানিয়াহু এই অভিমত প্রকাশ করেন। বৃহস্পতিবার

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ফুটবলের জাদুকর লিওনেল মেসির

পারফরম্যান্সের কারণে নয়, বরং রাজনৈতিক ও আদর্শগত কারণেই তিনি ল্যাটিন আমেরিকার এই

দেশটিকে সমর্থন করছেন বলে জানিয়েছেন।

ইসরায়েলি কৌতুক অভিনেতা বেন বারুচ সঞ্চালিত ‘দ্য মোজো পডকাস্ট’-এ অতিথি হিসেবে অংশ

নিয়ে নেতানিয়াহু এই অভিমত প্রকাশ করেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

পড়া ওই ভিডিও ক্লিপে নেতানিয়াহু জানান, আর্জেন্টিনার প্রতি তার এই আকর্ষণের মূল

কেন্দ্রবিন্দু দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আলোচনার এক পর্যায়ে নেতানিয়াহু

নিজেই প্রশ্ন করেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনাকে খুঁজি। কেন জানেন?’ সঞ্চালক যখন

ফুটবল তারকা মেসির নাম উচ্চারণ করেন, তখন তা সংশোধন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী

বলেন, ‘না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।’

মিলেইকে নিয়ে নিজের উচ্ছ্বাসের ব্যাখ্যা দিতে গিয়ে নেতানিয়াহু পরবর্তীতে বলেন,

‘কারণ তিনি মুক্ত অর্থনীতিকে আপন করে নিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে মিলেই ইসরায়েলের

একজন মহান বন্ধু।’ মূলত মুক্তবাজার অর্থনীতির চর্চা এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে

ইসরায়েলের পাশে শক্তভাবে দাঁড়ানোর কারণেই আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রতি

নেতানিয়াহুর এই পক্ষপাতিত্ব।

এদিকে, লিওনেল মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের শিরোপা জয়ের প্রধান

দাবিদারদের একটি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে। বিতর্কিত এক সমাপ্তিতে

শেষ ষোলোর খেলায় মিসরকে পরাজিত করার পর কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে এখন

সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে আলবিসেলেস্তেরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos