ট্রাম্পের যুদ্ধবিরতি শেষের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ট্রাম্পের যুদ্ধবিরতি শেষের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ইরানের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত সমাপ্ত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার (৮ জুলাই) ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান যে, ইরানের সঙ্গে হওয়া সমঝোতার দিন শেষ হয়ে গেছে, তবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ উন্মুক্ত রাখা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই

ইরানের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত সমাপ্ত হয়েছে বলে মার্কিন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের

দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৮ জুলাই) ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান যে, ইরানের সঙ্গে হওয়া

সমঝোতার দিন শেষ হয়ে গেছে, তবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ উন্মুক্ত রাখা

হবে। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতির পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই বড়

ধরনের লাফ দেখা যায়।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। এর জবাবে ইরান

অভিমুখে সামরিক আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই সামরিক উত্তেজনার পারদ চড়ার

পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি

ব্যারেল ৭৮ দশমিক ৮০ ডলারে গিয়ে ঠেকে। একই সময়ে মার্কিন মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত

জ্বালানি তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৫ ডলারে পৌঁছায়।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারির শেষভাগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে

তেলের দাম একপর্যায়ে প্রতি ব্যারেলে ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তবে

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তেলের মূল্য পুনরায়

যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছিল।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos