দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি এবং বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তির পর এবার দীর্ঘ ১৪ বছর পর নিজেদের অষ্টম স্টুডিও অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ। গত সোমবার এই অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ৪২ বছরের দীর্ঘ পথচলায় প্রথমবারের মতো সংগীত সফরে যুক্তরাজ্যে যাচ্ছে ব্যান্ডটি। শামস মনসুর গনি ও
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি এবং বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে
চুক্তির পর এবার দীর্ঘ ১৪ বছর পর নিজেদের অষ্টম স্টুডিও অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয়
রক ব্যান্ড ওয়ারফেইজ। গত সোমবার এই অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’ প্রকাশ করা
হয়েছে। একই সঙ্গে ৪২ বছরের দীর্ঘ পথচলায় প্রথমবারের মতো সংগীত সফরে যুক্তরাজ্যে
যাচ্ছে ব্যান্ডটি।
শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুলের লেখা ‘গিরগিটি’ গানটি অ্যালবামের
পাশাপাশি নির্মাতা সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’ সিনেমার টাইটেল ট্র্যাক হিসেবেও ব্যবহৃত
হবে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন এ বি এম সুমন ও পূর্ণিমা বৃষ্টি। নতুন
এই গান নিয়ে ব্যান্ডের ভোকাল পলাশ নূর জানান, সিনেমার গান হিসেবে এটি বেশ
চ্যালেঞ্জিং হলেও এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। অন্যদিকে ব্যান্ডের দলনেতা
ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানিয়েছেন, অ্যালবামের সব গান প্রস্তুত হওয়ার পরই এর
আনুষ্ঠানিক নাম চূড়ান্ত করা হবে।
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আগামীকাল ঢাকা ছাড়বে ওয়ারফেইজ। এই সফরে
একাধিক শহরে পারফর্ম করার কথা রয়েছে তাঁদের। এর মধ্যে আগামী ১৯ জুলাই লন্ডনের দ্য
রয়্যাল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’
অনুষ্ঠানে গান শোনাবে ব্যান্ডটি। আগামী ২৩ জুলাই দেশে ফেরার পর, ২ আগস্ট ঢাকার
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক এক
বিশেষ কনসার্টে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে একক পারফর্ম করবে
ওয়ারফেইজ।











