জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার নাম যেন ছিল গৌড় চন্দ্রের জীবন। প্রায় দুই দশক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করার পর থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের শ্রী গৌড় চন্দ্র অসহায়ত্ব আর সীমাহীন কষ্টকে সঙ্গী করেই দিন কাটিয়ে আসছিলেন। একটি হুইলচেয়ার না থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা ছিল তার কাছে এক দুঃসহ সংগ্রাম। অবশেষে সেই
জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার নাম যেন ছিল গৌড় চন্দ্রের জীবন। প্রায় দুই দশক আগে
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করার পর থেকে টাঙ্গাইলের গোপালপুর
উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের শ্রী গৌড় চন্দ্র অসহায়ত্ব আর সীমাহীন কষ্টকে
সঙ্গী করেই দিন কাটিয়ে আসছিলেন। একটি হুইলচেয়ার না থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা
ছিল তার কাছে এক দুঃসহ সংগ্রাম।
অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে,
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য
চেয়ারম্যান পদপ্রার্থী তারেক খাঁন মানবিক উদ্যোগ নিয়ে গৌড় চন্দ্রকে একটি
হুইলচেয়ার উপহার দেন।
হুইলচেয়ারটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গৌড় চন্দ্র। বহুদিন পর নিজের
চলাফেরার নতুন আশার আলো দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত
এলাকাবাসীও তারেক খাঁনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন সহায়তায় আনন্দ
প্রকাশ করেন।
এদিকে একই গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার অংশ দীর্ঘদিন ধরে চলাচলের
অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়রা তারেক খাঁনের কাছে সেটি সংস্কারের আবেদন জানান।
এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে তিনি নিজ অর্থায়নে অতি শিগগিরই রাস্তাটি সংস্কার
করে চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষায়, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি গ্রামের
মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে আসার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি
রাখে। তাদের প্রত্যাশা, এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের আরও
বেশি মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।











