সাতক্ষীরায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মজনুকে বহিষ্কার

সাতক্ষীরায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মজনুকে বহিষ্কার

সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা- ৭৬৪) অশান্ত ও মাদক সংশ্লিষ্টতা পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার অপরাধে সাধারণ সম্পাদক মজনু সরদারকে বহিস্কার করা হয়েছে। এরই জের ধরে মঙ্গলবার (৭ জুলাই) শ্রমিক নেতা মিলন ও মিয়ারাজ ও বহিস্কৃত সহ-সভাপতি রেজাউল ইসলামের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি বহিরাগত বাহিনী নিয়ে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর

সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ

খুলনা- ৭৬৪) অশান্ত ও মাদক সংশ্লিষ্টতা পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার

অপরাধে সাধারণ সম্পাদক মজনু সরদারকে বহিস্কার করা হয়েছে।

এরই জের ধরে মঙ্গলবার (৭ জুলাই) শ্রমিক নেতা মিলন ও মিয়ারাজ ও বহিস্কৃত সহ-সভাপতি

রেজাউল ইসলামের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি বহিরাগত বাহিনী নিয়ে সাতক্ষীরা জেলা

ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে এসে বিশৃঙ্খলার চেষ্টা

চালায়। ঘটনা সূত্রে জানাযায় গত দুইদিন পূর্বে দুপুরের দিকে সাতক্ষীরার শহরের প্রাণ

কেন্দ্র নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নে দুপক্ষের রক্ত ক্ষয়ির আশংকা ছিল দুই পক্ষের

শ্রমিকের মধ্যে ।

তাৎক্ষণিক সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

ইউনিয়নে তালা মেরে দেয় এবং ইউনিয়নের বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ উভয় পক্ষকে

সাতক্ষীরা সদর থানায় হাজির হতে বলে। শ্রমিক ইউনিয়নের সদ্য বহিস্কারকৃত সাধারণ

সম্পাদক মজনু সরদারের বিরুদ্ধে মাদকাসক্ত ও অনলাইন জুয়ারীর অভিযোগ আছে বলে জানান

উক্ত সংগঠনের উপদেষ্টা শেখ শফিউল্লাহ মনি।

বহিষ্কৃত সাধারণ সম্পাদক মজনু সরদার দৈনিক বাংলাকে বলেন, আমাকে জোর পূর্বক ও

অন্যয়ভাবে বহিষ্কার করেছে। আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে।

উক্ত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শেখ শফিউল্লাহ মনি বলেন মজনু সরদার সংগঠনের নামে

বিভিন্ন জায়গা হতে টাকা উঠিয়ে তা তসরুপ, মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত হওয়ার অভিযোগে

সাধারণ সম্পাদক মজনু সরদার ও সহ-সভাপতি রেজাউল ইসলামকে বহিষ্কার করা হয়। সাতক্ষীরা

সদর থানার ওসি মুহা: মাসুদুর রহমান দৈনিক বাংলাকে বলেন, উক্ত ট্রাক শ্রমিকরা তাদের

কিছু বিষয় নিয়ে মনোক্ষুষণ্ন হয় এবং তার জের ধরে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা ছিল

কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ করেছে। তাদের সংগঠন তারা যে ভাবে চালাতে চায় চালাক পুলিশের

কোনো বাধা নেই তবে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেই বিষয় পুলিশ সজাগ আছে। শ্রমিক

ইউনিয়ন এর তালার চাবি উভয় পক্ষ স্বইচ্ছায় আমার কাছে জমা রেখেছে এবং তারা সিনিয়র

নেতৃন্দের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos