২০২৬ ফিফা বিশ্বকাপ এখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল—টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ চারটি ম্যাচকে সামনে রেখে নতুন অফিশিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাডিডাস। ‘ট্রিওন্ডা ফাইনাল’ নামের এই নতুন বল দিয়েই নির্ধারিত হবে এবারের আসরের বিশ্বচ্যাম্পিয়ন। গত বছরের অক্টোবরে উন্মোচিত হওয়া মূল ‘ট্রিওন্ডা’ বলের একটি বিশেষ
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেমিফাইনাল, তৃতীয়
স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল—টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ চারটি ম্যাচকে
সামনে রেখে নতুন অফিশিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী
স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাডিডাস। ‘ট্রিওন্ডা ফাইনাল’ নামের এই নতুন বল দিয়েই
নির্ধারিত হবে এবারের আসরের বিশ্বচ্যাম্পিয়ন।
গত বছরের অক্টোবরে উন্মোচিত হওয়া মূল ‘ট্রিওন্ডা’ বলের একটি বিশেষ উন্নত সংস্করণ
হলো এই নতুন বলটি। প্রযুক্তিগত দিক থেকে আগের বলের ধারাবাহিকতা বজায় থাকলেও এর
বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের শেষ চার ম্যাচের বিশেষ
গুরুত্ব এবং জয়ের প্রতীকী যাত্রাকে ফুটিয়ে তুলতে কালো রঙের ভিত্তির ওপর সোনালি
রঙের নকশায় ট্রফির প্রতিচ্ছবি ব্যবহার করা হয়েছে, যা বলটিকে একটি আলাদা আভিজাত্য
দিয়েছে।
নতুন এই বলটিতে ২০২৬ বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের নাম চমৎকারভাবে স্থান পেয়েছে।
সেমিফাইনাল ও ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ভেন্যু ডালাস, আটলান্টা,
মায়ামি ও নিউজার্সিকে বলের গায়ে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। এর পাশাপাশি বিশেষ
ত্রিভুজাকৃতির গ্রাফিক নকশার মাধ্যমে বোস্টন, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি,
সিয়াটল, টরন্টোসহ বাকি স্বাগতিক শহরগুলোর নামও যুক্ত করা হয়েছে।
নকশার পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও বলটি অত্যন্ত আধুনিক। এতে ‘কানেক্টেড বল
টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে, যার ফলে বলের প্রতিটি স্পর্শের তথ্য রিয়েল-টাইমে
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ও ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে। এর
ফলে অফসাইড বা বল স্পর্শের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও দ্রুত ও নির্ভুলভাবে
নেওয়া সম্ভব হবে। নতুন এই বল নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস
প্রকাশ করে জানান, এই বিশেষ সংস্করণ তিন স্বাগতিক দেশের ঐক্য ও ফুটবলের প্রতি
আবেগের প্রতীক এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের পায়ে এটি নতুন ইতিহাস রচনা করবে।











