বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় অনুরাগ কাশ্যপ

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় অনুরাগ কাশ্যপ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক পালক। মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রশংসিত বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক বাজারে এই সিনেমাটির পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই নন্দিত পরিচালক। এখন থেকে বিশ্বজুড়ে সিনেমাটির সব প্রচারণামূলক কনটেন্টে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ লেখা থাকবে

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক পালক। মোহাম্মদ তাওকীর

ইসলাম পরিচালিত প্রশংসিত বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত

হয়েছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক বাজারে এই সিনেমাটির

পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই নন্দিত পরিচালক।

এখন থেকে বিশ্বজুড়ে সিনেমাটির সব প্রচারণামূলক কনটেন্টে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস

দেলুপি’ লেখা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার দুপুরে ‘দেলুপি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন

তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে

উচ্ছ্বাস প্রকাশ করে তারা জানায়, একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের পাশে অনুরাগ

কাশ্যপের মতো মাপের একজন নির্মাতার দাঁড়ানো শুধু একটি বড় স্বীকৃতিই নয়, বরং সামনের

পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা। একই সঙ্গে তারা নির্মাতা অনুরাগ এবং দর্শকদের

প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছে।

খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘দেলুপি’ গত বছরের

নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে গ্রামীণ জীবনের নানা দিক

নিপুণভাবে তুলে ধরেছেন নির্মাতা তাওকীর। দেশের গণ্ডি পেরিয়ে নেদারল্যান্ডসের

বিখ্যাত রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মহলের

দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

নির্মাতা তাওকীর ইসলাম জানান, অনুরাগ কাশ্যপের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল।

রটারড্যাম উৎসবে অনুরাগের এই ছবিটি দেখার কথা থাকলেও কোনো কারণে তা সম্ভব হয়নি।

পরবর্তীতে তাওকীর নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে তাকে ছবিটি পাঠান। সিনেমাটি দেখার পর

অনুরাগ কাশ্যপ এর ভূয়সী প্রশংসা করেন এবং পরিবেশনার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত

নেন।

শুধু ‘দেলুপি’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনাই নয়, অনুরাগ কাশ্যপের সঙ্গে আরও নতুন

কিছু চমকপ্রদ কাজ করতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা তাওকীর ইসলাম। তবে নতুন

এই প্রজেক্টগুলোর বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি, এর জন্য দর্শকদের আপাতত

কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos