কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর পণ্যের আকাশচুম্বী চাহিদার ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয়ের সব রেকর্ড ভেঙেছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। তাইওয়ানের এই প্রযুক্তি জায়ান্টটি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে তাদের আয় ৩৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাজার বিশ্লেষকদের দেওয়া সব ধরনের পূর্বাভাসকে ছাড়িয়ে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর পণ্যের আকাশচুম্বী চাহিদার ওপর ভর করে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয়ের সব রেকর্ড ভেঙেছে বিশ্বের বৃহত্তম
ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। তাইওয়ানের এই প্রযুক্তি জায়ান্টটি
রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে
তাদের আয় ৩৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাজার বিশ্লেষকদের দেওয়া সব ধরনের
পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এনভিডিয়ার শীর্ষ সার্ভার নির্মাতা এবং অ্যাপলের
আইফোনের প্রধান সংযোজনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ফক্সকনের এই প্রান্তিকে মোট
আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২.৫১৩ ট্রিলিয়ন তাইওয়ান ডলার বা প্রায় ৭৮.৭১ বিলিয়ন
মার্কিন ডলার।
কোম্পানিটি জানিয়েছে, বিশেষ করে এআই সার্ভারের ব্যাপক চাহিদার কারণে তাদের ক্লাউড
ও নেটওয়ার্কিং পণ্য বিভাগ থেকে শক্তিশালী প্রবৃদ্ধি এসেছে এবং আইফোনসহ স্মার্ট
কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এমনকি শুধু জুন
মাসেই তাদের আয় আগের বছরের তুলনায় ৫২.১ শতাংশ বেড়েছে, যা জুনের আয়ের ইতিহাসে এ
পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের বিষয়েও ইতিবাচক
পূর্বাভাস দিয়েছে ফক্সকন। কোম্পানিটি মনে করছে, এআই র্যাকের ক্রমবর্ধমান চাহিদার
কারণে তৃতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।
তবে আয়ের ক্ষেত্রে আশাবাদী হলেও অস্থিতিশীল বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক
পরিস্থিতির প্রভাব নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে এই টেক জায়ান্ট। বিশ্ব রাজনীতির
এই অস্থিরতার ওপর কড়া নজরদারি রাখা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হলেও এ বিষয়ে
বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি। এদিকে শেয়ার বাজারে ফক্সকনের শেয়ারের
দাম এ বছর ৪.৩ শতাংশ বাড়লেও তাইওয়ানের সামগ্রিক শেয়ার বাজারের উচ্চ গতির তুলনায় তা
কিছুটা ধীর বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার আয়ের তথ্য প্রকাশের আগেই
কোম্পানিটির শেয়ারের দাম সামান্য বেড়েছে। প্রযুক্তি বিশ্বে এআই-এর ক্রমবর্ধমান
বিপ্লব যে হার্ডওয়্যার নির্মাতাদের জন্য বিশাল আয়ের সুযোগ তৈরি করছে, ফক্সকনের এই
রেকর্ড আয় তারই একটি বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে।











