ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ

ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণও করেন নেতাকর্মীরা। শুক্রবার (৩ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের

প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময়

ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের গ্রেপ্তারের দাবি

জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে

বৃক্ষরোপণও করেন নেতাকর্মীরা।

শুক্রবার (৩ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডেমরা থানা

বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ডেমরা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন রতনের নেতৃত্বে

এসব কর্মসূচি পালন করা হয়।

এদিন আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি ডেমরা- রামপুরা সড়কের স্টাফ কোয়ার্টার

থেকে আমুলিয়া মডেল টাউনে গিয়ে শেষ হয়। আর মীরপাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা

হয়। এসব কর্মসূচি তো অংশগ্রহণ করেন ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ

সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল্লাহ আতিক,

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার সর্দার, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক

মো. হানিফ মিয়া, যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, সদস্য

মাসুম, থানা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ফাহিম প্রমুখ।

পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভায় জয়নাল আবেদীন রতন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার

ছাত্রজনতা ও বিএনপির গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোষররা এখনো

দেশবিরোধী নানা অপতৎপরতা চালাচ্ছে। তাই দেশকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী তারেক

রহমানের ডাকে সারা দিয়ে অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos