বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসি পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলার মধ্যেই খবর এসেছে যে, তারা ইতিমধ্যে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকা যুগল তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং
বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসি
পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে
বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলার মধ্যেই খবর এসেছে যে, তারা ইতিমধ্যে অত্যন্ত
গোপনীয়তার সঙ্গে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকা
যুগল তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয়জনদের নিয়ে গড়া একটি ‘ছোট দলের’ উপস্থিতিতে
বিয়ের শপথ বিনিময় করেছেন। এই বিবাহ বন্ধন ঠিক কবে বা কোথায় সম্পন্ন হয়েছে তা
নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি
ন্যাশভিলে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছে, যেখানে এই গায়িকা তার ক্যারিয়ারের প্রাথমিক
দিনগুলোতে বসবাস করতেন।
যদিও টেইলর সুইফটের মুখপাত্রের পক্ষ থেকে এই খবরের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক
সত্যতা মেলেনি, তবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন জুড়ে এখন সাজসাজ রব বিরাজ
করছে। আজ শুক্রবার এক হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে।
এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে ভেন্যুর চারপাশে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ
এবং যান চলাচলের সুবিধার্থে আশেপাশের বেশ কিছু রাস্তা ও পথচারী পারাপারের পথ বন্ধ
করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিনেতা ব্র্যাডলি কুপার, লেনা ডানহাম, স্পোর্টসকাস্টার
এরিন অ্যান্ড্রুজ এবং প্রখ্যাত মিউজিক প্রডিউসার জ্যাক অ্যান্টনফের মতো বিশ্বখ্যাত
তারকাদের অনুষ্ঠানস্থলে হাজির হতে দেখা গেছে। এছাড়া সেলেনা গোমেজ, এড শিরান, এমা
স্টোন এবং গিগি হাদিদদের মতো সুইফটের ঘনিষ্ঠ বন্ধুদেরও এই বিয়েতে যোগ দেওয়ার কথা
রয়েছে।
আমেরিকার বিনোদন ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত এই আয়োজনকে ‘আমেরিকার রাজকীয় বিয়ে’
হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস এবং চলমান ফুটবল
বিশ্বকাপের উত্তেজনার মাঝেই টেইলর সুইফটের এই বিয়ের উৎসব নিউইয়র্ক শহরকে আরও
প্রাণবন্ত করে তুলেছে। এই মহোৎসবের অংশ হিসেবে চলতি সপ্তাহে নিউইয়র্কসহ বিভিন্ন
দাতব্য সংস্থায় কেলসি ও সুইফট দম্পতি যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান
দিয়েছেন বলে গায়িকার প্রচারণা দল নিশ্চিত করেছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত গরমের সতর্কতা জারি
করার পাশাপাশি এই তারকা জুটির ইনডোর বিয়ের উদাহরণ টেনে সবাইকে ঘরে থাকার আহ্বান
জানান। গত বছরের আগস্টে বাগদানের পর থেকেই এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের মাঝে যে
টানটান উত্তেজনা ছিল, এই গোপনীয় বিয়ের খবরের মধ্য দিয়ে তার সফল সমাপ্তি ঘটল।











