ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার বিচারক আলী মনসুর এ মামলার রায় দেন। রায়ে ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা জেলা ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়ার নির্দেশ দেয় আদালত।

ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা

করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার বিচারক আলী মনসুর এ মামলার রায় দেন।

রায়ে ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে

যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা জেলা ক্ষতিগ্রস্থ

পরিবারকে দেয়ার নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে, অপর আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর

খালাস প্রদান করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে

ধর্ষণের অভিযোগে জেলার রাণীশংকৈল থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন

নির্যাতিত শিশুর মা। আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায়

দিয়েছেন।

এদিকে, মামলার বাদী নির্যাতিত শিশুর মা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ

বিচারিক প্রক্রিয়া শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা গেল বলে মনে

করছেন সংশ্লিষ্টরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos