জলাবদ্ধতা নিরসনে ঢাকায় সমন্বিত উদ্যোগ, ১০৮ হটস্পট চিহ্নিত

জলাবদ্ধতা নিরসনে ঢাকায় সমন্বিত উদ্যোগ, ১০৮ হটস্পট চিহ্নিত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, আধুনিক

রাজধানী ঢাকার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে ঢাকা উত্তর ও

দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন

করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক

প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা

নিশ্চিত করতে এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সরকার বর্তমানে সর্বোচ্চ

গুরুত্ব দিয়ে কাজ করছে।

সংসদকে অবহিত করে মন্ত্রী বলেন, “রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকা উত্তর সিটি

কর্পোরেশন (ডিএনসিসি) ১০৮টি জলাবদ্ধতাপ্রবণ হটস্পট চিহ্নিত করে সেগুলোর স্থায়ী

সমাধানে কাজ করছে। একই সঙ্গে ১০টি অঞ্চলে ২১টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা

হয়েছে।” তিনি আরও যোগ করেন, “এসব দল নিয়মিত পিট, ক্যাচপিট, ড্রেনেজ লাইন ও

জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো পরিষ্কার করছে, যার ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দ্রুত

কমে এসেছে।” অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, গত অর্থবছর

ডিএনসিসি ১১০ কিলোমিটারের বেশি রাস্তা ও নর্দমা নির্মাণ করেছে এবং আগামী অর্থবছরে

আরও বিস্তৃত পরিসরে এই উন্নয়ন কাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অবৈধ দখল রোধে

খালের সীমানা নির্ধারণে এক হাজার ১৮১টি পিলার স্থাপন করা হয়েছে বলেও তিনি উল্লেখ

করেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার

কথা জানিয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে কমলাপুর টিটিপাড়া, ধোলাইখাল ও হাতিরঝিল—এই

তিনটি আউটলেটের মাধ্যমে ১০৯ দশমিক ২৪ বর্গকিলোমিটার এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন

করা হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।” এই সংকট নিরসনে দ্রুত আরও দুটি নতুন আউটলেট

নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সদরঘাট

পর্যন্ত একটি বৃহৎ নর্দমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, নিউমার্কেট,

গ্রিন রোড ও শান্তিনগরসহ ৩৩টি প্রধান জলাবদ্ধ এলাকা চিহ্নিত করে সেখানে নিয়মিত

নর্দমা পরিষ্কার ও পাম্প স্থাপনের কাজ চলছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে কালুনগর,

শ্যামপুর, জিরানী ও মান্ডা খালের সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই অধিবেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্থানীয়

সরকার মন্ত্রী জানান, প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে

আইটি-নির্ভর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের

ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড

পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে।”

আসন্ন জাতীয় নির্বাচনেও এই সুবিধা অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে এর

আওতায় আনতে নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ সকাল ১১টা ৪ মিনিটে

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সংসদ অধিবেশন শুরু হয়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos