নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পরে তাসকিয়া নামে (৭) বছরের এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, ফরিদপুরের সদরপুর উপজেলায় মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সি শিশু শাহাদাত বেপারীর লাশ তিন দিন পর আড়িয়াল খাঁ নদের পাড়ের একটি কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে রায়পুরার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পরে তাসকিয়া নামে (৭) বছরের এক কন্যাশিশুর

অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, ফরিদপুরের সদরপুর উপজেলায় মেলায় ঘুরতে

গিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সি শিশু শাহাদাত বেপারীর লাশ তিন দিন পর আড়িয়াল খাঁ

নদের পাড়ের একটি কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে রায়পুরার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে তাসকিয়ার

মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার

মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক

খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ

দায়ের করেন তার পরিবার। সোমবার (২৯ জুন) সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত

মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ শনাক্ত করে।

পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর

হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ

উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তথ্য উপাত্ত

সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এই শিশুর মৃত্যুর

রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিলল কাশবনে

এদিকে, ফরিদপুরের সদরপুর উপজেলায় মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সি

শিশু শাহাদাত বেপারীর লাশ তিন দিন পর আড়িয়াল খাঁ নদের পাড়ের একটি কাশবন থেকে

উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের একটি

কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাহাদাত উপজেলার মধ্য চন্দ্রপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার মহররম উপলক্ষে চন্দ্রপাড়া

দরবার-সংলগ্ন ট্রলারঘাটে আয়োজিত মেলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে

নিখোঁজ হয় শাহাদাত।

পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি।

অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক দোলনা কর্মী ঘটনার তিন দিন পর

শাহাদাতের বোন রওশনারার মোবাইল ফোনে কল করে লাশের অবস্থান জানিয়ে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ওই ফোনকলের ভিত্তিতে তারা আড়িয়াল খাঁ নদের পাড়ের কাশবনে

গিয়ে শাহাদাতের লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে

লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মেলায় থাকা দোলনার মালিকসহ পাঁচ

কর্মচারীকে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে

নেয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু

এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ।

ওসি বলেন, ঘটনার রহস্য উদঘাটন এবং পলাতক মূল সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের জন্য

অভিযান চলছে। তদন্তের স্বার্থে সব দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের

প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos