চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’

চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’

প্রয়াত প্রখ্যাত নাট্যকার, শিক্ষক ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতি ও কর্মকে উৎসর্গ করে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে এক বর্ণাঢ্য নাট্যমেলা। আজ সোমবার (২৯ জুন, ২০২৬) বিকেল ৫টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এই বিশেষ নাট্যোৎসব, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’ শীর্ষক

প্রয়াত প্রখ্যাত নাট্যকার, শিক্ষক ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের

স্মৃতি ও কর্মকে উৎসর্গ করে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে এক বর্ণাঢ্য

নাট্যমেলা। আজ সোমবার (২৯ জুন, ২০২৬) বিকেল ৫টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা

একাডেমিতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এই বিশেষ নাট্যোৎসব, যা চলবে আগামী ১

জুলাই পর্যন্ত। ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’ শীর্ষক এই মেগা উৎসবের

মূল আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগ। প্রতিদিন বিকেল

৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নাট্যপ্রেমী দর্শকদের জন্য মেলার দরজা খোলা থাকবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ নাট্যকর্মীদের সুপ্ত সৃজনশীলতার বিকাশ

ঘটানো, প্রাতিষ্ঠানিক ও গবেষণাভিত্তিক নাট্যচর্চাকে সাধারণ মানুষের মাঝে সম্প্রসারণ

করা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য। এই মেলায়

কেবল মূল মঞ্চের নাটকই নয়, পাশাপাশি পুতুলনাট্য (পাপেট শো), বিশেষ তথ্যচিত্র এবং

নাটকের পোস্টার, সেট ও কস্টিউম (পোশাক) প্রদর্শনীর মতো বৈচিত্র্যময় আয়োজন রাখা

হয়েছে। উৎসবের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, মেলায় প্রদর্শিত হতে যাওয়া সবকটি নাটকের

সার্বিক নির্দেশনা দিয়েছেন চবি নাট্যকলা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের একঝাঁক

প্রতিভাবান শিক্ষার্থী।

আজ সোমবার বিকেল ৫টায় এই নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন এবং উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

উদ্বোধনের ঠিক পর পরই সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে উৎসবের উদ্বোধনী নাটক—জিয়া হায়দার

রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধের নব-নাট্যরূপে নির্মিত ‘উম্মাদ সাক্ষাৎকার’। একই দিন

রাত ৮টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত নাটক ‘তৃষ্ণায়’।

উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দারের আরেকটি

জনপ্রিয় নাটক ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’ এবং রাত ৮টায় দেখা যাবে ইয়ারোস্লাভা

পুলিনোভিচ রচিত ও সনজিত কুমার দে’র নব-নাট্যরূপে নির্মিত নাটক ‘আকাশ কেন ডাকে’।

মেলার সমাপনী দিন ১ জুলাই সন্ধ্যা ৬টায় দর্শকরা উপভোগ করতে পারবেন আন্তন চেখভের

বিশ্বখ্যাত কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। এরপর রাত ৮টায় নিকোলা এরডম্যান রচিত ‘দ্য

সুইসাইড’ নাটকটি মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে তরুণ প্রাণের এই তিন

দিনব্যাপী জমকালো নাট্যোৎসবের।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos