বিরোধী দলের রাজনৈতিক আচরণের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধী দলের রাজনৈতিক আচরণের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের ভিত্তিহীন অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক আচরণের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান যে, বর্তমান সরকার কোনোভাবেই দেশবিরোধী কর্মকাণ্ড বরদাশত করবে না। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন,

বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের ভিত্তিহীন অভিযোগ তুলছে, অথচ

তাদের নিজেদের রাজনৈতিক আচরণের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা

যাচ্ছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান যে, বর্তমান সরকার কোনোভাবেই দেশবিরোধী

কর্মকাণ্ড বরদাশত করবে না। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়

কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, এই সফরের মাধ্যমে

চীন ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। তিনি

বিশ্বাস করেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা

সম্প্রসারণে প্রধানমন্ত্রী অত্যন্ত যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

বাংলাদেশের অর্থনীতিকে আর কোনোভাবেই পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না বরং একটি

শক্তিশালী ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেন, “বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাও নেই।” তিনি আরও জানান যে, গণতান্ত্রিক

প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের

মানবাধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন ও

সংস্কারমূলক যাত্রায় সকল মহলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos