ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার

ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার

তীব্র দাবদাহের কারণে ভুগছে পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। এ অস্বস্তির সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বুধবার ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সাম্প্রতিক এই চরম আবহাওয়ায় এটিই ছিল দেশটির প্রথম বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ করা হচ্ছে। গত মঙ্গলবার একটি

তীব্র দাবদাহের কারণে ভুগছে পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। এ অস্বস্তির সঙ্গে

যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বুধবার ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার

পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সাম্প্রতিক এই চরম আবহাওয়ায় এটিই ছিল দেশটির

প্রথম বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট।

বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে

অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ করা হচ্ছে। গত মঙ্গলবার একটি বৈদ্যুতিক

ট্রান্সফরমারে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের পর

বৃদ্ধাশ্রমগুলোতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর সরবরাহ করা

হয়েছে।

কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি ছিল দুর্ঘটনাজনিত এবং বর্তমান তাপপ্রবাহের

সঙ্গে সম্পর্কিত। এতে কেউ আহত হননি।’

রয়টার্সের জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, ইউরোপজুড়ে রেকর্ডভাঙা

তাপমাত্রা, যা স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ ১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, পরিবহন

নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টি করেছে এবং স্কুল ও পর্যটনস্থল বন্ধ করতে বাধ্য করেছে।

আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ২০০৩ সালের আগস্টের

তাপপ্রবাহের সঙ্গে তুলনীয়। সেই তাপপ্রবাহ ১৬ দিন স্থায়ী হয়েছিল এবং ইউরোপজুড়ে

আনুমানিক ৮০ হাজার অতিরিক্ত মৃত্যুর কারণ হয়েছিল।

বর্তমান তাপপ্রবাহ কত দিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়। এটি ‘ওমেগা ব্লক’ নামে

পরিচিত একটি আবহাওয়াগত বিন্যাসের কারণে সৃষ্টি হয়েছে, যার আকৃতির কারণে দিন দিন

তাপমাত্রা জমা হতে থাকে এবং আরও বৃদ্ধি পায়।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি

হারে উত্তপ্ত হচ্ছে, ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বেশি ঘটার সম্ভাবনা

তৈরি হচ্ছে।

এই তাপপ্রবাহের কারণে নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলো কর্মঘণ্টা পরিবর্তন করতে বাধ্য

হয়েছে। এর মাধ্যমে যাতে শ্রমিকরা দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে চলতে পারেন সে

ব্যবস্থা করা হয়েছে। একই সময়ে খুচরা বিক্রেতারা বৈদ্যুতিক পাখা ও বহনযোগ্য শীতাতপ

নিয়ন্ত্রণ যন্ত্রের বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে অগ্নিকাণ্ডের

ঝুঁকির কারণে বিকেলের কাজ নিষিদ্ধ হওয়ায় কৃষকরা রাতের বেলায় শস্য কাটছেন।

তীব্র গরম থেকে বাঁচতে জলাশয়ে ঝাঁপ দেওয়ার সময় কয়েক ডজন মানুষ ডুবে মারা গেছেন।

ব্রিটেনে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার পরিচালনাকারী সংস্থা বুধবার দিনের পরবর্তী

সময়ে রেকর্ড ভাঙতে পারে এমন তাপমাত্রার প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদকদের আরও বেশি

বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে।

তাপমাত্রা যখন ৩০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে উঠেছে, তখন ব্রিটিশ স্বাস্থ্য

কর্তৃপক্ষ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ‘রেড হিট’ স্বাস্থ্য সতর্কতা জারি

করেছে। এতে বলা হয়েছে, এই পরিস্থিতি শুধু অসুস্থ ও বয়স্কদের জন্য নয়, সুস্থ

মানুষের জীবনও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

ব্রিটেনের রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বুধবার ও বৃহস্পতিবার—সবচেয়ে গরম এই

দুই দিনে—শুধু জরুরি প্রয়োজনে ভ্রমণের পরামর্শ দিয়েছে, কারণ অতিরিক্ত তাপের কারণে

ট্রেনের গতিসীমা কমিয়ে আনা হয়েছে।

দক্ষিণ-পূর্ব ফ্রান্সে পারিবারিক বাড়ির বাইরে একটি গরম গাড়ির ভেতরে মারা যাওয়া

দুই ও চার বছর বয়সী দুই শিশুর ময়নাতদন্তে দেখা গেছে, অতিরিক্ত গরমের কারণেই তাদের

মৃত্যু হয়েছে। আঞ্চলিক কৌঁসুলি জানান, শিশুদের মা বলেছেন যে তার অজান্তেই শিশুরা

গাড়ির ভেতরে ছিল।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ফ্লোরেন্স, মিলান, রোম, তুরিন ও ভেরোনাসহ ১৬টি শহরের

জন্য সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করেছে।

আবহাওয়াবিদরা বলেছেন, বিশেষ করে মধ্য ও উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার

আশঙ্কা রয়েছে এবং তাপপ্রবাহটি সম্ভবত আগামী রোববার ও সোমবারের মধ্যে সর্বোচ্চ

তীব্রতায় পৌঁছাবে।

তাদের মতে, তুসকানি ও এমিলিয়া অঞ্চলের মধ্যবর্তী এলাকাগুলোতে তাপমাত্রা ৪১ ডিগ্রি

সেলসিয়াসে পৌঁছাতে পারে। আর লিগুরিয়ার মতো উপকূলীয় এলাকাগুলোতে তীব্র গরম ও

অতিরিক্ত আর্দ্রতার সম্মিলিত প্রভাবে মানুষের অনুভূত তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস

পর্যন্ত পৌঁছাতে পারে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos