সাড়ে চার মাস আটকে থাকার পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

সাড়ে চার মাস আটকে থাকার পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

প্রায় সাড়ে চার মাস ধরে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর মঙ্গলবার (২৩ জুন) ভোরে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসসি) জানিয়েছে, ‘বাংলার জয়যাত্রা’ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টায় হরমুজ প্রণালী অতিক্রম করে। বিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ

প্রায় সাড়ে চার মাস ধরে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর মঙ্গলবার (২৩ জুন) ভোরে

সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার

জয়যাত্রা’।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসসি) জানিয়েছে, ‘বাংলার জয়যাত্রা’

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টায় হরমুজ প্রণালী অতিক্রম করে।

বিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের

সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনার ফলে এই সাফল্য এসেছে। এই অনিশ্চিত সময়ে

সরকারের এই সমর্থন জাহাজের ক্রু সদস্যদের মনোবল ধরে রাখতে বিশেষ সহায়তা করেছে।

করপোরেশনটি এ ঘটনাকে বাংলাদেশের সামুদ্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত

হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, বড় ধরনের পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত

প্রচেষ্টার ইতিবাচক ফলাফলই এ অর্জন।

বর্তমানে জাহাজটি জ্বালানি সংগ্রহ এবং তলার অংশ পরিষ্কার করার (বটম-ক্লিনিং) জন্য

ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিএসসি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos