বিশ্ববাজারে তামার দরপতন

বিশ্ববাজারে তামার দরপতন

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের শিকার হয়েছে শিল্প কাঁচামাল তামা। এর পাশাপাশি মার্কিন ডলারের বিনিময় হার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় বিশ্ববাজারে ধাতুটির সাপ্তাহিক দরও নিম্নমুখী ধারায় রয়েছে। উল্লেখ্য যে, ডলার শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের জন্য তামা কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদী তামার বাজার

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের শিকার হয়েছে শিল্প কাঁচামাল তামা। এর পাশাপাশি

মার্কিন ডলারের বিনিময় হার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয়

বিশ্ববাজারে ধাতুটির সাপ্তাহিক দরও নিম্নমুখী ধারায় রয়েছে। উল্লেখ্য যে, ডলার

শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের জন্য তামা কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে

ওঠে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদী তামার বাজার আদর্শ দর দশমিক ৬ শতাংশ

হ্রাস পেয়ে প্রতি টন ১৩ হাজার ৬০৪ ডলারে নেমে এসেছে। এর ফলে টানা দুই কার্যদিবস

ধাতুটির দাম কমল। মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির আশায় এর আগে টানা চারদিন তামার বাজার

ঊর্ধ্বমুখী থাকলেও আলোচনা স্থগিতের ঘোষণায় সপ্তাহ শেষে দাম দশমিক ৭ শতাংশ পতনের পথে

রয়েছে। সুইজারল্যান্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ও তেহরানের

প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। বিশেষ করে মার্কিন ভাইস

প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর বাতিলের পর এই চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত

হয়েছে। এর প্রভাবে ডলার সূচক দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ধাতব বাজারে বাড়তি চাপ

সৃষ্টি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন

চেয়ারম্যান কেভিন ওয়ারশের প্রথম বৈঠকের পর সুদহার দীর্ঘকাল উচ্চ পর্যায়ে থাকার যে

শঙ্কা তৈরি হয়েছে, তা বাজারের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। সাধারণত উচ্চ সুদহার

অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর করে দেয়, যা তামার মতো শিল্প উপকরণের চাহিদাকে সংকুচিত

করে। তবে বাজারে তামার মজুত তুলনামূলক কম থাকায় দামের এই পতন খুব একটা আশঙ্কাজনক

রূপ নেয়নি। এলএমইতে তামার মজুত বর্তমানে তিন মাসের মধ্যে সর্বনিম্ন ৩ লাখ ৫২ হাজার

১৫০ টনে দাঁড়িয়েছে। এছাড়া সাংহাই ফিউচার এক্সচেঞ্জে মজুত ২৩ দশমিক ৬ শতাংশ কমে গত

ডিসেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

এদিকে লন্ডনের এই এক্সচেঞ্জে একমাত্র অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি

পেয়ে প্রতি টন ৩ হাজার ৪০৩ ডলারে পৌঁছেছে। তবে অন্যান্য ধাতুর বাজারে মন্দাভাব বজায়

রয়েছে; যার মধ্যে নিকেলের দাম দশমিক ১ শতাংশ, টিন দশমিক ৫ শতাংশ, দস্তা দশমিক ৮

শতাংশ এবং সিসার দাম দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos