দেবীগঞ্জে অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাগল বিতরণ

দেবীগঞ্জে অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাগল বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তির নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র

নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তির নগদ অর্থ

ও ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি।

এসময় তিনি ৩টি বাইসাইকেল, ২টি সেলাই মেশিন ও ৬০টি ছাগল বিতরণ করেন। পাশাপাশি

বিভিন্ন স্তরের ১৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ৭৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা

হয়। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ

থেকে দশম শ্রেণির ৬ জনকে ৫ হাজার টাকা করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২ জন

শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও

সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা

নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজের

অধ্যক্ষ আক্তার হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিমল চন্দ্র, উপজেলা

বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ

সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক

নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, বাইসাইকেল, সেলাই মেশিন

ও ছাগল বিতরণ করা হয়। সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি

কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos