বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন মরক্কোর ইসমায়েল সাইবারি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে চলতি আসরের দ্রুততম গোলের রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই মরক্কান তারকা। তার গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মরক্কো। শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় মরক্কো ও স্কটল্যান্ড। ম্যাচ শুরুর বাঁশি বাজার পরপরই আক্রমণে যায় মরক্কো। মাত্র
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন মরক্কোর ইসমায়েল সাইবারি। স্কটল্যান্ডের
বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে চলতি আসরের দ্রুততম গোলের রেকর্ড নিজের নামে
লিখিয়েছেন এই মরক্কান তারকা। তার গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল
মরক্কো।
শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় মরক্কো ও
স্কটল্যান্ড। ম্যাচ শুরুর বাঁশি বাজার পরপরই আক্রমণে যায় মরক্কো। মাত্র ৭১
সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সাইবারি। রেফারির শুরুর বাঁশির ১৪ সেকেন্ড
পর বল পায় মরক্কো, এরপর দ্রুত আক্রমণ গড়ে স্কটিশ রক্ষণভাগে চাপ তৈরি করে তারা।
মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো উড়ন্ত বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জোরালো শটে
স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে পরাস্ত করেন সাইবারি।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলদাতা হয়ে গেলেন মরক্কোর এই
আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়। একই সঙ্গে আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করার কীর্তিও গড়েছেন তিনি। এর আগে ২০১৮ রাশিয়া
বিশ্বকাপে মিশরের মোহাম্মদ সালাহ প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে এমন কৃতিত্ব
দেখিয়েছিলেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও দলের হয়ে জ্বলে উঠেছিলেন সাইবারি। ব্রাজিলের
বিপক্ষে সেই ম্যাচে ২১ মিনিটে দারুণ এক ভলিতে গোল করে মরক্কোকে এগিয়ে দিয়েছিলেন
তিনি। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। এবার স্কটল্যান্ডের বিপক্ষে
শুরুতেই গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দিলেন এই তারকা।
প্রথমার্ধে মরক্কো শুধু গোলেই এগিয়ে ছিল না, খেলায়ও ছিল পরিষ্কার আধিপত্য। বল দখলে
তাদের ছিল ৬২ শতাংশ নিয়ন্ত্রণ। ব্রাজিলের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু
করা মরক্কো স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।
সাইবারির দুরন্ত ফর্ম সেই লক্ষ্য পূরণে বড় ভরসা হয়ে উঠছে মরক্কোর জন্য।











