‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের বড় আপডেট দিলেন রাজকুমার হিরানি

‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের বড় আপডেট দিলেন রাজকুমার হিরানি

আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন খোদ পরিচালক রাজকুমার হিরানি। সম্প্রতি তিনি এই জনপ্রিয় ছবির পরবর্তী গল্পের গতিপথ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হিরানি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন এবার সম্পূর্ণ নতুন

আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জন্য যারা অধীর

আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। সিনেমাটির দ্বিতীয় কিস্তি

নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন খোদ পরিচালক রাজকুমার হিরানি।

সম্প্রতি তিনি এই জনপ্রিয় ছবির পরবর্তী গল্পের গতিপথ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

দিয়েছেন। হিরানি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন এবার

সম্পূর্ণ নতুন এক প্রেক্ষাপটে দেখা যাবে।

‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’–কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি প্রকাশ

করেছেন যে, তিনি এবং তার সহযোগী লেখক অভিজাত জোশি বর্তমানে ছবিটির চিত্রনাট্য তৈরির

কাজ চালিয়ে যাচ্ছেন। রাজকুমার হিরানি বলেছেন, “ছবির গল্পে দেখানো হবে, ১৫ থেকে ২০

বছর পর এই চরিত্রগুলোর জীবন কেমন হয়েছে। এবার গল্প আর কলেজজীবনকে ঘিরে আবর্তিত হবে

না। র‍্যাঞ্চো, ফারহান ও রাজু এখন বিবাহিত, তাদের সন্তান রয়েছে এবং তারা মধ্য

জীবনের সংকটের (মিডলাইফ ক্রাইসিস) মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের জীবন

কোন দিকে এগোবে, সেটিই হবে ছবির মূল গল্প।”

উল্লেখ্য, ২০০৩ সালে সঞ্জয় দত্তের ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার মাধ্যমে পরিচালনায়

হাতেখড়ি হয় রাজকুমার হিরানির। এরপর তিনি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’,

‘পিকে’ ও ‘সঞ্জু’র মতো ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন এবং প্রতিটি ছবির জন্য

প্রায় ৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন। ‘থ্রি ইডিয়টস’ কেবল বিনোদন নয়, বরং জীবনকে

ভিন্নভাবে দেখার এক নতুন দর্শন দিয়েছিল। দ্বিতীয় পর্বেও সেই ধারা অব্যাহত থাকার

ইঙ্গিত দিয়ে হিরানি তার ভাষ্যে জানান, “গল্পটি বেশ আলাদা এবং মজার হবে। এতে প্রথম

ছবির মতোই হাস্যরস থাকবে, তবে এবার বার্তাটি আরও বড় হবে।” তিনি স্পষ্ট করেছেন যে,

চিত্রনাট্যটি নিখুঁত ও শক্তিশালী করতে তারা পর্যাপ্ত সময় নিচ্ছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে আমির খানও ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে আশাপ্রদ তথ্য দিয়েছিলেন।

অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “গল্পটি দারুণ। এতে প্রথম ছবির

মতোই হাস্যরস রয়েছে, তবে গল্পটি একেবারেই নতুন এবং আলাদা।” ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত

‘থ্রি ইডিয়টস’ হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে বিবেচিত। আমির

খান, আর মাধবন এবং শরমন যোশির সেই কালজয়ী রসায়ন আবারও পর্দায় দেখার অপেক্ষায়

দর্শকরা। কারিনা কাপুর, বোমান ইরানি এবং ওমি বৈদ্যর মতো শিল্পীরাও প্রথম কিস্তিতে

বিশেষ দাগ কেটেছিলেন। শোনা যাচ্ছে, নতুন এই কিস্তিতে এই ত্রয়ীর সঙ্গে বলিউড তারকা

ভিকি কৌশলও যুক্ত হতে পারেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos