আবুল বাশারের উপন্যাসের আধারে নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আবুল বাশারের উপন্যাসের আধারে নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিখ্যাত কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস ‘পবিত্র অসুখ’-এর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনসুর রহমান চঞ্চল এবং এটি পরিচালনা করছেন রাকেশ বসু। বর্তমানে নাটকটির দৃশ্যধারণের কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং খুব শিগগিরই এনটিভিতে এর প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হচ্ছে দেশের তিন

বিখ্যাত কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস ‘পবিত্র অসুখ’-এর ছায়া অবলম্বনে

নির্মিত হচ্ছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। নাটকটির চিত্রনাট্য তৈরি

করেছেন মনসুর রহমান চঞ্চল এবং এটি পরিচালনা করছেন রাকেশ বসু। বর্তমানে নাটকটির

দৃশ্যধারণের কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং খুব শিগগিরই এনটিভিতে এর প্রচার শুরু হওয়ার

কথা রয়েছে।

এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হচ্ছে দেশের তিন প্রজন্মের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী

ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী ও জাকিয়া বারী মমর একত্রে উপস্থিতি। নাটকের বিষয়বস্তু

সম্পর্কে নির্মাতা রাকেশ বসু জানান, “চাওয়া পাওয়া পারিবারিক গল্পের নাটক। পারিবারিক

সম্পর্ক আর নানা টানাপোড়েনের গল্প দেখা যাবে এতে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে

দর্শকের।” এই নাটকে ডলি জহুর অভিনয় করছেন মেমীর শাশুড়ির ভূমিকায়।

দীর্ঘদিন পর এমন একটি চমৎকার গল্পের সঙ্গে যুক্ত হয়ে বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর

তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই ধারাবাহিকের গল্পটা বেশ সুন্দর। এমনিতেই রাকেশ

বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। এই নাটকেও বেশ যত্ন নিয়ে প্রতিটি দৃশ্যের শুটিং

করছে। এখন তো ভালো গল্পের বেশ সংকট। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সব সময়ই খুব

ভালো। প্রতিটি নাটকেই সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করে।”

অন্যদিকে মুনিরা ইউসুফ মেমী এই নাটকটিকে একটি জীবনমুখী সৃষ্টি হিসেবে উল্লেখ

করেছেন। তাঁর মতে, এটি সাধারণ মানুষের জীবনের প্রতিফলন হওয়ায় দর্শকরা সহজেই এর

সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। মেমী বলেন, “ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক

নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন। কাজটি করতে বেশ ভালো লাগছে।”

পারিবারিক জটিলতা ও সম্পর্কের রসায়ন নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পাবে

বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos