বিদেশি বিনিয়োগ আকৃষ্টে হচ্ছে ২ মুক্ত বাণিজ্য অঞ্চল: মন্ত্রিপরিষদ সচিব

বিদেশি বিনিয়োগ আকৃষ্টে হচ্ছে ২ মুক্ত বাণিজ্য অঞ্চল: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করবে সরকার। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়িতে দুটি অঞ্চলে বিদেশিরা এ ট্যাক্স ফ্রি সুবিধা পাবে। এ ছাড়া আনোয়ারায় চায়নিজ ইপিজেডের কাজ এগিয়ে নিতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’ বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে অর্থনীতি বিষয়সংক্রান্ত

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের

মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করবে সরকার। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়িতে দুটি অঞ্চলে

বিদেশিরা এ ট্যাক্স ফ্রি সুবিধা পাবে। এ ছাড়া আনোয়ারায় চায়নিজ ইপিজেডের কাজ এগিয়ে

নিতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভার

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে অর্থনীতি বিষয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৮ তম সভা ও

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে এসব

কথা বলেছেন তিনি।

তিনি জানান, দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি বন্দরের কাছে একটি

করে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করবে সরকার। ৬০০ একরের এই দুটি বিশেষ অঞ্চলে

বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘আপাতত এটা দুটা জায়গায় স্থাপন করার জন্য

অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে। তার মধ্যে একটা হতে যাচ্ছে মাতারবাড়ী বন্দরের কাছে।

আরেকটা হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের সামান্য একটু দূরে। মোট ৬০০ একর জায়গা নিয়ে

দুটো জায়গায় মুক্ত অঞ্চল করা হচ্ছে।’

সভায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৫৫ হাজার টন ইউরিয়া সার ও সিশেলস দ্বীপ রাষ্ট্র থেকে

১৫ হাজার টন শিল্প কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া জুন ও জুলাই

মাসের প্রথম অংশের জন্য স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার সিদ্ধান্ত হয়েছে, জানান

মন্ত্রিপরিষদ সচিব।

ড. নাসিমুল গনি বলেন, ‘এটা হলো স্পট মার্কেট থেকে। ওখানে একটা কমপ্লেক্স মেথড আছে।

তিন–চারটা স্কেল আছে, সেগুলো দিয়ে ঠিক করা হয়, এর আগের চারমাসে কী ছিল। মাঝামাঝি

একটা মূল্য ধরে করতে হয়। এখন যেহেতু দামটা একটু কমার দিকে আছে সে জন্য আমাদের

ইমিডিয়েট যেটা জুন মাসে এবং জুলাই মাসের প্রথম দিকে লাগবে সেই দুটা বলেছি যে নিয়ে

আসো। কারণ জাহাজটা আসার পর মাল নামানো হবে, সময় লাগবে। তা না হলে তো হু হু করে দাম

বেড়ে যাবে।’

প্রথম চার মাসে সরকার কেমন করল জানতে চাইলে নাসিমুল গণি সাংবাদিকদের বলেন, ‘সরকার

দ্রুত এগোচ্ছে।’ জনগনের জন্য কাজ করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও

জানান তিনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos