বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। খালের খননকাজ উদ্বোধনের পরপরই মাছুমঘাট সংরক্ষিত বন এলাকায় চারা রোপণের মাধ্যমে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করবেন তিনি। সফরের পরবর্তী অংশে

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটে

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

খালের খননকাজ উদ্বোধনের পরপরই মাছুমঘাট সংরক্ষিত বন এলাকায় চারা রোপণের মাধ্যমে

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করবেন তিনি।

সফরের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শহিদ ওয়াসীমের

কবর জিয়ারত করতে যাবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এছাড়া

তিনি পেকুয়া পৌরসভা ও নতুন গঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক

কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি

হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্যায়ে তিনি কক্সবাজার

সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা ঘুরে দেখবেন এবং একটি সুধী সমাবেশে বিভিন্ন

পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে

রাতেই আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos