দেশের প্রেক্ষাগৃহে স্পিলবার্গের নতুন ছবি

দেশের প্রেক্ষাগৃহে স্পিলবার্গের নতুন ছবি

বিশ্ব চলচ্চিত্রের নন্দিত নাম স্টিভেন স্পিলবার্গ। ‘শিন্ডলারস লিস্ট’ থেকে শুরু করে ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ কিংবা ‘দ্য টার্মিনাল’-এর মতো ছবি দিয়ে সমৃদ্ধ করেছেন চলচ্চিত্রের ইতিহাস। তার ছবির বক্স অফিস আয় ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার, যা এক অপরাজেয় রেকর্ড। অস্কার জিতেছেন তিনবার। ফলে কিংবদন্তি এ নির্মাতার নতুন ছবির খবরে উচ্ছ্বসিত হন

বিশ্ব চলচ্চিত্রের নন্দিত নাম স্টিভেন স্পিলবার্গ। ‘শিন্ডলারস লিস্ট’ থেকে শুরু করে

‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ কিংবা ‘দ্য

টার্মিনাল’-এর মতো ছবি দিয়ে সমৃদ্ধ করেছেন চলচ্চিত্রের ইতিহাস। তার ছবির বক্স অফিস

আয় ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার, যা এক অপরাজেয় রেকর্ড। অস্কার জিতেছেন তিনবার। ফলে

কিংবদন্তি এ নির্মাতার নতুন ছবির খবরে উচ্ছ্বসিত হন দর্শক-ভক্তরা।

শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’। একই

দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের

বিভিন্ন শাখায় চলবে এটি।

মাঝে অনেকদিন ধরে তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে ছবি বানিয়েছেন

স্পিলবার্গ। ‘ডিসক্লোজার ডে’ দিয়ে তিনি ফিরছেন তার চেনা ময়দানে; যেখানে রহস্য,

প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ মিলেমিশে একাকার। জানা গেছে, ভিনগ্রহের প্রাণী,

তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র

করে নির্মিত হয়েছে ছবিটি।

এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনার, কলিন ফার্থ, ইভ

হসন, কলম্যান ডমিঙ্গো প্রমুখ। ইতোপূর্বে অনুষ্ঠিত হয়েছে ছবির প্রিমিয়ার। সেখানে

ছবিটি দেখার পর ভূয়সী প্রশংসা করেছেন সাংবাদিক ও সমালোচকরা। অনেকে বলছেন, এটি গত

দুই দশকে স্পিলবার্গের সেরা ছবি। এখন দেখার পালা, সে ছবি সাধারণ দর্শককে কতখানি

ছুঁতে পারে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos