আইসিসির মাসসেরার তালিকায় দুই বাংলাদেশি

আইসিসির মাসসেরার তালিকায় দুই বাংলাদেশি

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। এবার সেটার স্বীকৃতি পেলেন আইসিসি থেকেও। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের পাশাপাশি এই তালিকায় আছেন নেপালের দ্বীপেন্দ্র সিং আইরি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম ও তাইজুল

ইসলাম। এবার সেটার স্বীকৃতি পেলেন আইসিসি থেকেও। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের

দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের পাশাপাশি এই তালিকায় আছেন

নেপালের দ্বীপেন্দ্র সিং আইরি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ

ব্যাটার মুশফিকুর রহিম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের এই সিরিজে

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করে দলের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন ডানহাতি এই অভিজ্ঞ

ব্যাটার। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে

তিনি দলের লড়াইয়ের ভিত গড়ে দেন। এরপর সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয়

ইনিংসে খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস, যা সিরিজের অন্যতম সেরা পারফরম্যান্স।

ব্যাট হাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার জেতেন মুশফিক।

মাসসেরার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছেন তার

সতীর্থ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে

বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি।

দুই ম্যাচের সিরিজে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাইজুল।

সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার সেরা পারফরম্যান্সটি আসে। পাকিস্তানের দ্বিতীয়

ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। বল হাতে দুর্দান্ত

পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাইজুল। সিরিজে ৫৮

রান করেন এই স্পিনার।

নেপালের তারকা অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। গত মাসে ছয়টি

ওয়ানডেতে ৪৯.৮০ গড়ে এবং ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন আইরি। সংযুক্ত আরব

আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং আরও দুটি অর্ধশতক পেয়েছেন তিনি।

শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সমান কার্যকর ছিলেন এই অলরাউন্ডার। ছয় ম্যাচে ১৯.১২

গড়ে ৮ উইকেট নেন তিনি। তার ইকোনমি রেট ছিল ৪.৫২।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos