বেগম জিয়াকে সন্ধ্যা ৬টায় ফোন করবেন প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কালাম খান জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আজ সন্ধ্যা ৬টায় ফোন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রাত ৯টার পর ফোন করা জন্য অনুরোধ করা হয়। কারণ তখন চেয়ারপারসন গুলশান কার্যালয়ে অবস্থান করবেন। কিন্তু রাত ৯টায় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তিনি এ সময় কথা বলতে

1382689229hasina_khaledaবিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কালাম খান জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আজ সন্ধ্যা ৬টায় ফোন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রাত ৯টার পর ফোন করা জন্য অনুরোধ করা হয়। কারণ তখন চেয়ারপারসন গুলশান কার্যালয়ে অবস্থান করবেন। কিন্তু রাত ৯টায় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তিনি এ সময় কথা বলতে পারবেন না বলে জানান। তাই তিনি সন্ধ্যা ৬টায় ফোন করে কথা বলবেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আযাদ জানিয়েছিলেন শনিবার বেলা সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। তবে বিষয়টি বিএনপির পক্ষ থেকে অস্বীকার করে বিরোধী নেতার প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধীদলীয় নেতার কাছে কোনো ফোন আসেনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos