দেশের বাজারে স্বর্ণের দামে বড় দরপতন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় দরপতন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরণের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায় নেমে এসেছে। শনিবার সকালে একটি বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন মূল্যতালিকা ঘোষণা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরণের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

(বাজুস) প্রতি ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ

করেছে। এর ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২

লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায় নেমে এসেছে। শনিবার সকালে একটি বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন

মূল্যতালিকা ঘোষণা করে, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম হ্রাস

পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট

স্বর্ণ ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং

সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে। এর আগে গত ২ জুন

স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল, যখন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২

ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর

মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হলেও ৩৪ বার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ২০২৫

সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯

বার হ্রাসের ঘটনা ঘটেছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। প্রতি

ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯

টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা

এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ২০৮ টাকা করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত

রুপার দাম মোট ৪২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বৃদ্ধি ও ২০ বার

হ্রাসের ঘটনা ঘটেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos