ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভোলা-চরফ্যাশন সড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো বাসের দু’জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। শনিবার সকাল সাড়ে ৭টায় দিকে সদর উপজেলার বেপারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে যাত্রা করে নয়নমনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ব্যাপারী বাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে, মাইক্রোবাসের

ভোলা-চরফ্যাশন সড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো বাসের দু’জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। শনিবার সকাল সাড়ে ৭টায় দিকে সদর উপজেলার বেপারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে যাত্রা করে নয়নমনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ব্যাপারী বাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে, মাইক্রোবাসের চালকসহ ৮ যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান মাইক্রোবাসের যাত্রী নুরুন্নবী (৪০) ও মাইক্রোবাস চালক আব্দুল জলিল (৩৬)। আহত হয়েছেন মনির (৩৫), আজাদ (৩৫), ইকবাল (২৪), জামাল (৪২), সেলিম (৪০), ও অলি (৩৫)।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos