শ্রীমঙ্গলে ট্রাক্টরের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, রেলক্রসিংয়ের গেটম্যান বরখাস্ত

শ্রীমঙ্গলে ট্রাক্টরের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, রেলক্রসিংয়ের গেটম্যান বরখাস্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতি ও রেলগেট খোলা থাকার অভিযোগের মধ্যে একটি ট্রাক্টরের সঙ্গে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরচালক আব্দুল কাইয়ুম টিটু (৩০) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যানকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ভাড়াউড়া চা-বাগান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতি ও রেলগেট

খোলা থাকার অভিযোগের মধ্যে একটি ট্রাক্টরের সঙ্গে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের

সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরচালক আব্দুল কাইয়ুম টিটু (৩০) গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যানকে বরখাস্ত করেছে রেলওয়ে

কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ভাড়াউড়া

চা-বাগান এলাকার ২৯০/৪ নম্বর পিলারসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল এবং দায়িত্বরত

গেটম্যানের ই-৭৩ নম্বর কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে ইস্পাহানি চা কোম্পানির

একটি ট্রাক্টর রেললাইন পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের

মুখোমুখি পড়ে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর ট্রেনটি প্রায় ১০০ মিটার পর্যন্ত ট্রাক্টরটিকে টেনে

নিয়ে যায়। এতে ট্রাক্টরটির ইঞ্জিন দুমড়ে-মুচড়ে কয়েকটি খণ্ডে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ট্রেন কাছাকাছি চলে আসার মুহূর্তে চালক ট্রাক্টর থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে

তিনি মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পান।

আহত টিটু জেরিন চা-বাগানের বাসিন্দা আব্দুল হকের ছেলে। তিনি প্রতিদিনের মতো শ্রমিক

আনার উদ্দেশ্যে ভাড়াউড়া চা-বাগানে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে বাগানের

হাসপাতালে নেওয়া হয়। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা

শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার

অভিযোগে অস্থায়ী গেটম্যান ইমরুলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি

তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে ওই গেটম্যান পলাতক রয়েছেন।

তিনি বলেন, ট্রাক্টরটি যদি রেললাইনের মাঝখানে আটকে যেত, তাহলে বড় ধরনের ট্রেন

দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারত। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

জেরিন চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সেলিম রেজা বলেন, রেলগেটে

গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। সংঘর্ষে ট্রাক্টরটি

সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, দায়িত্বে অবহেলা ও

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু

তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos