চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র উপজেলার বারাদি সীমান্ত ফাড়ির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ২
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত
অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র উপজেলার বারাদি
সীমান্ত ফাড়ির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু
রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা
গেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান,
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল
কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ
প্রক্রিয়া সম্পন্ন শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায়
সোপর্দ করা হবে।











