মীরসরাইয়ে মেশিনেই থেমে গেল রাসেলের জীবন, ফোটানো হলো না পরিবারের মুখে হাসি

মীরসরাইয়ে মেশিনেই থেমে গেল রাসেলের জীবন, ফোটানো হলো না পরিবারের মুখে হাসি

কোরবানির ঈদকে সামনে রেখে কিছু টাকা জমানোর আশায় রাতভর কাজ করছিলেন ১৭ বছরের তরুণ মোহাম্মদ রাসেল। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন শেষ হয়ে গেল কারখানার মেশিনেই। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ফিড মিলের সাইলোতে ঢুকে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (২৬ মে) ভোর দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার এগ্রো ফিড

কোরবানির ঈদকে সামনে রেখে কিছু টাকা জমানোর আশায় রাতভর কাজ করছিলেন ১৭ বছরের তরুণ

মোহাম্মদ রাসেল। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন শেষ হয়ে গেল

কারখানার মেশিনেই। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ফিড মিলের সাইলোতে ঢুকে মর্মান্তিক

মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার (২৬ মে) ভোর দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়

এলাকায় অবস্থিত নাহার এগ্রো ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার

মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলেকট্রিকের কাজের পাশাপাশি ঈদের আগে বাড়তি আয় করতে গত

কয়েকদিন ধরে নাহার ফিড মিলে রাতের শিফটে কাজ করছিলেন রাসেল। সোমবার রাতেও কয়েকজন

যুবকের সঙ্গে কারখানায় কাজ করছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি জানান, কাজ করার সময় হঠাৎ করে রাসেল ফিডমিলের

ভুট্টা রাখার সাইলোতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘আমি তাকে টেনে তোলার চেষ্টা করেছি,

কিন্তু পারিনি। পরে অন্যদের খবর দিলে সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে

যাই।’

পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর

হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাহার এগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, ‘রাতে কয়েকজন স্থানীয়

শ্রমিক কাজ করছিল। এ সময় একজন মেশিনে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে

নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মধ্যরাতে

দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত

ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে তার মৃত্যু

হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos