সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর শেষের চার দিনের মাথায় চীনে সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সফর শেষের পরদিনই খবর এলো এবার বেইজিং সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত দেশটি সফর করবেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) তার সফরের এই ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর শেষের চার দিনের মাথায়
চীনে সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সফর শেষের পরদিনই খবর এলো
এবার বেইজিং সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ২৩ থেকে ২৬
মে পর্যন্ত দেশটি সফর করবেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) তার সফরের এই ঘোষণা দিয়েছে
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন, স্টেট
কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ
শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন।
২০২৫ সালের আগস্টে চীনে গিয়েছিলেন শাহবাজ শরিফ। ওই সময় দেশটিতে সাংহাই কো-অপারেশন
অর্গনাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি
জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন শাহবাজ শরিফ।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ১২ থেকে ১৫ মে পর্যন্ত চীনে একটি
রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে
বাণিজ্য, মধ্যপ্রাচ্য সংকট ও তাইওয়ানসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করেন।
তার সফরের চার দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট পুতিন ১৯ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে
বেইজিং পৌঁছান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই তিনি বেইজিং
যান এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নানা বিষয়ে
বৈঠক করেন।
চীন তুলনামূলকভাবে নীরব কূটনীতি অনুসরণ করলেও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ফোনালাপ ও
বৈঠকের মাধ্যমে সক্রিয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ
প্রণালী খুলে দিতে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই
গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট আংশিকভাবে বাধাগ্রস্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক
কূটনীতিতেও বড় ভূমিকা রাখতে চাইছে। আর পাকিস্তানকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের
প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে বেইজিং।
উল্লেখ্য, ২০২৬ সালে এটি হবে শাহবাজ শরিফের প্রথম চীন সফর। এর আগে তিনি গত বছর
সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশ নিতে চীন গিয়েছিলেন।











